Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে টাকা ছিনতাই করতে গিয়ে ধরা পরল ছিনতাইবাজ

প্রদীপ কুমার সিংহ

  স্বনির্ভর গোষ্ঠী টাকা জমা দিতে গিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ব্যাংকের কাউন্টারে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। ব্যাংকের মধ্যেই তার হাত থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইবাজ। যদিও হাত থেকে টাকা ছিনতাই করতে পারেনি ওই ছিনতাবাজ। সঙ্গে সঙ্গে কাউন্টারের লাইনে থাকা অন্য গ্রাহকরা ওই ছিনতাইবাজ কে ধরে ফেলে। তারপর ওই ছিনতাইবাজ কে দেয়ালের সঙ্গে চেপে ধরে ওই গ্রাহক। যদিও ছিন্তাইবাজ ছিন্তাই এর কথা অস্বীকার করে। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখা হয়। তাতে করেই ছিনতাইবাজ মিথ্যা কথা বলছে বোঝা যায়। সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ থানায় খবর দিলে থানার পুলিশ এসে ওই ছিনতাই বাজকে থানায় নিয়ে যায়। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর সাউথ গড়িয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মধ্যে টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ছিনতাইবাজ । সাউথ গড়িয়া এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ টাকা জমা করতে গিয়েছিলেন সাউথ গড়িয়ার বাসিন্দা মধুচন্দা দাস নামে,এক মহিলা তিনি 12000 টাকা নিয়ে কাউন্টারের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন সেই সময়ই বাইরে থেকে ওই ছিনতাই বাজ টাকা ছিনিয়ে পালাতে যায় ব্যাংকে থাকা অন্যান্য গ্রাহকরা তাকে ধরে ফেলে। পুলিশকে খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশ পুলিশ গিয়ে ওই ছিনতাইবাজ কে গ্রেফতার করে । ধৃত মহমোদ রাজু সুভাষ গ্রাম খিরিশ তলার বাসিন্দা ।ধৃতকে পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

ওই মহিলা মধুছন্দা দাস বলেন স্বনির্ভর গোষ্ঠীর ১২ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে আসে। ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে থাকা সময় তার হাত থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইবাজ। ছিনতাইবাজকে সঙ্গে সঙ্গে অন্য গ্রাহকরা ধরে ফেলে। তিনি বলেন স্বনির্ভর গোষ্ঠীর টাকা আমি জমা দিতে এসেছি কিন্তু আজকে ছিনতাই করতে পারেনি অন্য কোন মহিলা আসলে তাহলে হয়তো ছিন্তাই করে নিয়ে পালিয়ে তো ছিনতাই বাজ। বিশেষ করে দুপুরের দিকে রাস্তার কোন লোক থাকে না। মধুছন্দ দেবী খুবই আতঙ্কে আছেন।

Related News