Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

মাদ্রাসার মনোনয়ন জমাকে ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম

নন্দীগ্রামের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, সিপিআইএমকে মনোনয়ন জমা করতে দিল না তৃণমূল। হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর সিপিআইএম নেতা কর্মীদের।

মারধরের জেরে হাত ভাঙল সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার।তাকে ইতিমধ্যেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও একাধিক সিপিআইএম নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন। আজ গুমগর হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন জমা করার দিন ছিল। এই মনোনয়ন তোমাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়।

সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়া জানিয়েছেন তারা মনোনয়ন জমা করতে এলে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি তাদের ওপর হামলা চালায়। মেরে তার হাত ভেঙে দেওয়া হয়, এমনকি এর জেনে অনেক সিপিআইএম নেতা কর্মী জখম হয়েছেন।

যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নন্দীগ্রাম ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান সিপিআইএম শূন্য থেকে মহাশূন্য অবস্থান করছে, রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্যই মিডিয়ার কাছে মিথ্যে অভিযোগ করছে।

Related News

Also Read