Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

প্রদীপ কুমার সিংহ

 

বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবাড়িয়াতে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১। বারুইপুর থানার পুলিশ বাইক আরোহীকে খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতার জগাই মন্ডল। বাড়ি মাদার হাট গ্রাম পঞ্চায়েত এলাকায়।শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া এলাকায় তিন যুবকের বাইক আটকায় স্থানীয় ৩ যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয়। শুরু হয় বচসা।

তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় অরূপ, ভূত,জগাই মন্ডল তিনজন মিলে আক্রমণ করে ও বাইক আরোহী শুভঙ্কর মন্ডলকে ছুরি মারতে শুরু করে বলে অভিযোগ। শুভঙ্কর মন্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় তদন্ত বারুইপুর থানার পুলিশ জগাই নস্করকে প্রথমে আটক করে তারপর জিজ্ঞাসাবাদ করার পর সোমবার গ্রেপ্তার করে এই ঘটনায় যুক্ত আরো দুজন তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ধৃত জাগাই কে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতে কাছে পুলিশ আবেদন জানায়।

Related News

Also Read