Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

জন্মাষ্টমীতে দিঘার জগন্নাথ মন্দিরে সকাল থেকে পূণ্যার্থীর ঢল

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার জগন্নাথ মন্দিরে এবার প্রথমবার পালিত হল জন্মাষ্টমী, তাই সকাল থেকেই মন্দির চত্বর ভরে উঠে ভক্তদের সমাগমে।

শনিবার সকাল ছ’টা থেকেই শুরু হয় জন্মাষ্টমীর নানা আয়োজন। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাধারণত প্রতিদিন রাত ন’টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু জন্মাষ্টমীর বিশেষ দিনে আজ মন্দির রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে ভক্তদের জন্য।

দিনভর ভক্তরা অংশ নিচ্ছেন নানা আচার-অনুষ্ঠানে। কীর্তন, আরতি, নৃত্য ও ভগবানের নামে ভোগ বিতরণে মুখরিত হয়ে উঠেছে দিঘার জগন্নাথ মন্দির।

ভক্তদের ভিড় সামলাতে এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে পুলিশের টহলদারি, নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী।

সন্ধ্যা নামতেই রঙিন আলোয় সাজবে পুরো মন্দির চত্বর। ভক্তদের মতে, সমুদ্র শহর দিঘায় এই প্রথমবারের মতো এমন ভক্তিময় পরিবেশে জন্মাষ্টমী পালন এক অন্য রকম অভিজ্ঞতা। পর্যটকরাও আজ সমানভাবে মন্দির মুখী হয়েছেন এই বিরল আয়োজনের সাক্ষী থাকতে।

Related News

Also Read