Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

গণ ভবনে মধুরাষ্টকম আন্তর্জাতিক নৃত্য উৎসব

ধ্রুপদী নৃত্যশিল্পী আংশিকা দাসের প্রচেষ্টায়, কলকাতার ধ্রুপদী নৃত্যের নিবেদিত নৃত্য সংস্থা দ্রৌপদী ঝঙ্কর নৃত্য বিদ্যালয়ের তত্ত্বাবধানে উত্তরপাড়ার গণ ভবনে মধুরাষ্টকম আন্তর্জাতিক নৃত্য উৎসবের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হলো।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা এবং আমেরিকার ৭৫ জন তরুণ উদীয়মান নৃত্য শিল্পী ধ্রুপদী, উপ-ধ্রুপদী, লোকনৃত্য এবং রবীন্দ্রনৃত্য পরিবেশন করেন। শিল্পীরা কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, লোকনৃত্য এবং রবীন্দ্রনৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

আন্তর্জাতিক কত্থক নৃত্যগুরু বিদুষী দুর্গা আর্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরু অনুরেখা ঘোষ (কথক), গুরু সুচিস্মিতা কাঞ্জিলাল (ওড়িশি), গুরু অতনু দাস, গুরু শ্রাবণী দাস (ভারতনাট্যম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালন অকলান্তা মজুমদার করেন । তরুণ বোস , রঞ্জিত দাশ অতিথি আলোকচিত্ৰশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নৃত্য শিল্পীদের অঙ্গ বস্ত্র , স্মৃতি চিন্হ দিয়ে সম্মান করা হয়।

Related News

Also Read