Select Language

[gtranslate]
২৫শে ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই মার্চ, ২০২৬ )

৭৯ তম স্বাধীনতা দিবস পালন করলো কাজলা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির আয়োজনে শুক্রবার সকাল থেকে শাখা অফিস, নিজস্ব বিদ্যালয় , শিক্ষা সহায়তা কেন্দ্র ও মহিলা গোষ্ঠীর সাড়ম্বরে স্বাধীনতা দিবস পালিত হল।

কাজলা জনকল্যাণ সমিতি , কাজলা কো-অপারেটিভ এগ্রিকালচারেল ক্রেডিট সোসাইটি ও কাজলা ফণীভূষণ পাঠাগার এর উদ্যোগে সমিতির মূল অফিসে সারদাময়ী শিশু শিক্ষা নিকেতন ও তপোবন শিশু আবাসের ছাত্র ছাত্রীদের মাধ্যমে মহাসমারোহে স্বাধীনতা দিবস পালিত হল। উপস্থিত ছিলেন কাজলার জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস,সহ-আকবর আলি খান সম্পাদক স্বপন পন্ডা প্রমুখ।

শিশুদের শোভাযাত্রা এলাকা পরিক্রমার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অতিথিদের বক্তব্যে ঐক্যের সুর ধ্বনিত হয়েছে। সম্পাদক তার বক্তব্যে মূল্যবোধের কথা ও নাগরিক দের দায়িত্ব ও কর্তব্য কথা বলেন। সভার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

Related News

Also Read