Select Language

[gtranslate]
২০শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ৫ই মার্চ, ২০২৬ )

সমুদ্র স্নানের নেশায় বাড়ি থেকে পলাতক সায়ন

সমুদ্রে সাঁতার দিতে দিতে স্নান করা তার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পুরনের ইচ্ছা নিয়ে পরিবারের বাকী সদস্যদের না জানিয়ে ঘর থেকে সৈকত নগরী দিঘায় পালিয়ে এসেছিল নদিয়ার নবদ্বীপের বাসিন্দা ১২ বছরের সায়ন প্রামাণিক।

তবে দিঘার সমুদ্রে সাঁতার কাটতে কাটতে স্নান করার তার সেই স্বপনের তাল কাটে রামনগরে। নাবালক কিন্তু তার সঙ্গে কোন অভিভাবক নেই সেই কারণে বাসের কর্মীদের সায়নকে দেখে সন্দেহ হয়। তাই বাস কর্মীরা দিঘা যাওয়ার আগে রামনগর থানার সামনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে ডেকে তার হাতেই ছোট্ট সায়ন প্রামাণিককে তুলে দিয়ে যায়।

 

থান্য নিয়ে এসে সায়নকে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় নিজের স্বপ্ন পুরন করতে বাড়ির কাউকে কি হু না জানিয়ে পালিয়ে এসেছে।রামনগর থানার পুলিশ চেষ্টা চালাচ্ছে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে তার পরিবারের হাতে খুলে দেওয়া।

 

পুলিশি জেরায় সায়ন জানিয়েছে তার বাড়ি নবদ্বীপ কুন্ডুপাড়ায়।তার বাবার নাম বাবা কার্তিক প্রামানিক। মা প্র‍্যাত ।সায়ন তার মামার যত্নে বড় হচ্ছে। এই কিশোর বর্তমানে রামনগর থানার পুলিশের হেফাজতে রয়েছে।

Related News

Also Read