Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের খুঁটি পুজা

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবার ১১তম বর্ষে পদার্পণ করল এই সংঘের দুর্গাপুজো। এদিন এগরা পুরসভার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় ঘটা করে এবং সাড়ম্বরে ও পূজার্চনার মাধ্যমে খুঁটি পুজো করা হয়।

এবার থাকবে নজরকাড়া থিম এবং সাবেকিয়ানায় পুজো। এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের সভাপতি জয়ন্ত কুমার সাহু জানিয়েছেন, আমাদের পাড়া, আমাদের পরিবার! মাতৃকোলে সবুজায়ন- এই হচ্ছে এবার ২০২৫ এর থিম। আমাদের মাটির প্রতিমা। আমরা প্রকৃতিকে একেবারেই সুন্দরভাবে তুলে ধরতে চেয়েছি মায়ের কোলে। আমাদের প্যাণ্ডেল থাকবে “বটবৃক্ষ”। তার মাঝখানে ” মা” পুজিত হবেন। পুরো সবুজ থাকবে সবকিছুই।

সবুজ বাঁচাতে এদিন এলাকায় চার হাজার চারাগাছ বিতরণ করা হয়। এটা দিয়েই শুরু। পুরোপুরি সবুজায়নে সবুজ বিপ্লব।

Related News

Also Read