Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

নন্দকুমারে নৃত্য শিল্পীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার যুবক

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একজন মহিলা নৃত্য শিল্পীকে ধর্ষণের অভিযোগ । অভিযোগ নন্দকুমারের হ্যালো ক্যালকাটা অর্কেস্ট্রা নামের একটি টিমের মালিক রামিজের বিরুদ্ধে।ধর্ষিতা তরুনীর অভিযোগের ভিত্তিতে রামিজ অর্থাৎ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ।

অভিযোগ নন্দকুমারের ওই সমস্ত এলাকায় দিনের পর দিন গরীব বাড়ির মেয়েদের নাচের অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করাচ্ছে রামিজের মতন কিছু দুষ্কৃতি।

 

এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করছে অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তরুণী অভিযোগ করেছেন, সারিকা লস্কর নামের এক মহিলার নাচের টিমে তিনি কাজ করতেন।সারিকার বাড়িতেই থাকতেন ওই তরুণী। গত ১০ তারিখ সন্ধ্যায় সারিকা তার বন্ধু হ্যালো ক্যালকাটা অর্কেস্ট্রা টিমের মালিক রামিজকে সঙ্গে নিয়ে তার বাড়িতে আসে। নির্যাতিতা কে সঙ্গে নিয়ে তিনজনের কোল্ড্রিংস খান। আরো অভিযোগ কোল্ড্রিংস খেতে খেতে সারিকা ওরফে সোনা নামের মহিলা ওই রুম থেকে বেরিয়ে যান। সারিকা বেরিয়ে যেতেই রামিজ নামের ওই দুষ্কৃতি তার ওপর আক্রমণ করে। শারীরিকভাবে তার সঙ্গে সমস্ত রকম দুর্ব্যবহার করে।

 

এই ঘটনার পরে নির্যাতিতা যাতে ঘটনার কথা কাউকে না বলে তার জন্য তাকে হুমকি দেওয়া হয়। প্রথমে ভয়ে কাউকে বলতে পারেননি নির্যাতিতা। পরবর্তীকালে ১ আগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা তরুণী।

 

নির্যাতিতা তরুনীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রামিজ নামের ওই অভিযুক্ত কে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ।

Related News

Also Read