Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

নন্দকুমারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ:জখম ৪

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো ৪ জন বাইক আরোহী। শনিবার সকাল ১১ টা নাগাদ দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মহিসাগোট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে ১১৬ বি জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সিভিক ভলেন্টিয়ার এর হস্তক্ষেপে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইককে সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইক দীঘার দিক থেকে এসে মহিষাগটের পুলিশের গার্ডরেল পেরিয়ে আসার সময় কাঁথির দিক থেকে অপর একটি বাইক গেলে দুটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুটি বাইকে থাকা দুই চালকসহ চারজন ছিটকে রাস্তার উপর পড়ে। কোন ব্যক্তির মাথায় হেলমেট ছিলনা। সেই কারণে মাথায় গুরুতর চোট লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় চারজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ এসে তদন্ত শুরু করে।

Related News

Also Read