Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

প্রধানমন্ত্রীর নামে মিথ্যাচার,অভিযোগ তুলে বিজেপির মিছিল

“অপারেশন সিঁন্দুর” পর “অপারেশন মহাদেব” সফল হওয়ার পরও সংসদে যে ভাবে তৃণমূল কংগ্রেস সহ সকল বিরোধীরা ভারত বর্ষের বীর সেনা বাহিনী ও প্রধানমন্ত্রীর নামে মিথ্যাচার করেছেন। তার প্রতিবাদে পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার উদ্যোগে কাঁথি “শ্রীশ্রী ভবতারিণী” মায়ের মন্দিরের সামনে থেকে কাঁথি পোষ্ট অফিস মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হলো।

বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্র শেখর মন্ডল, কাঁথি সাংগঠনিক জেলার অন্যতম নেতৃত্ব অসীম মিশ্র, ধীরেন্দ্র নাথ পাত্র, কাউন্সিলর তাপস দলাই, সুশীল দাস, মন্ডল সভাপতি রামচন্দ্র পণ্ডা, উমেস প্রধান, নিরঞ্জন জানা সহ জেলার ও দক্ষিণ কাঁথি বিধানসভার নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ।

এই মিথ্যাচারের প্রতিবাদে বক্তব্য রাখেন বিধায়ক অরূপ কুমার দাস, ডঃ চন্দ্রশেখর মন্ডল, মন্ডল সভাপতি রামচন্দ্র পন্ডা প্রমুখ।

Related News

Also Read