Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

মশার প্রকোপ রুখতে সাফাই অভিযান

বৃষ্টি কালে জমা জল এবং পচা জিনিসপত্রের উপর ডেঙ্গুর মশার উৎপাদন হয়। সেই কারণে বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টি মাথায় নিয়ে কাঁথি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড জুড়ে ডেঙ্গুনিধন অভিযান হল ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ জানার তত্ত্বাবধানে।

এদিন সাফাই কাজে হাত লাগালো পৌর সফাই কর্মী , কাঁথি পৌরসভা ডেঙ্গু প্রতিরোধ বাহিনী সহ কিছু ওয়ার্ডবাসী। তারা সকাল থেকে জল নিকাশি ড্রেনগুলি ও বসতবাড়ির চারপাশে মশা মারার ঔষধ স্প্রে করা হয়। এছাড়া কর্মীরা বাড়ির চারপাশে আগাছা এবং কোন পাত্রে জমা জল রয়েছে কিনা সেগুলো ঘুরে দেখছেন পৌরকর্মীরা।পাশাপাশি ওয়ার্ড বাসিন্দাদের সচেতন করান পৌরকর্মীরা। আগাছা থাকলে সেগুলিকে নিড়ান দেওয়ার পরামর্শ দেন। রাস্তার দুপাশে আগাছা পরিষ্কার করা, জলের নিকাশি নালা গুলিকে ও পরিষ্কার করার কাজ চলছে জোর কদমে।

কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানার এই উদ্যোগ কে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। সন্দীপবাবু ওয়ার্ডবাসী কে এই কাজে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আবেদন জানা। তার আবেদনে সাড়া দিয়েছেন ওয়ার্ড়বাসী।

Related News

Also Read