প্রদীপ কুমার সিংহ
সোমবার সকালে বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়ে প্রায় ২৫ টি টো বাজেয়াপ্ত করে।
২০২৩ সালে সেপ্টেম্বর মাসে বারুইপুর পুলিশ জেলার বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাসের নেতৃত্বে বারুইপুর ফুলতলা থেকে বারুইপুর পদ্মপুকুর পর্যন্ত বহুবার মাইকিং করে টোটো চালকদের সতর্ক করে দেওয়া হয়েছিল তারা যেন বারুইপুর রাজপথে ওপর সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত টোটো না চালায়। তখনকার বেশকিছু টোটো চালক সতর্কবার্তা মেনেছিল। কিছুদিন পর থেকে কে শোনে কার কথা? টোটো চালকরা এত রাস্তা জ্যাম করে। অটো ও টোটোর দৌরাত্মক এতটাই বেশি বিশেষ করে বারুইপুর রেলগেট,বারুইপুর হসপিটাল, থানা এলাকা, স্টেশনে এলাকায়।স্কুলের ছাত্র-ছাত্রী অফিস যাত্রীদের ও সাধারণ মানুষের যাতায়াতে খুবই অসুবিধে পড়তে হয়। বারুইপুরে আবার এই জেলার বিভিন্ন এলাকা থেকে অটো এসে রাস্তায় ভিড় করে।

তার জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়।এর জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় প্রশাসনের কাছে। তবে রাজনৈতিক নেতাদের দ্বারা টোটো চালক, অটো চালক দের বারবারন্ত হয়।টোটো রাস্তায় জ্যাম করছে। সাধারণ মানুষের সঙ্গে টোটো চালকদের বচসা হয় প্রতিনিয়ত। ছোটখাটো দুর্ঘটনাও ঘটে প্রায় সময়। এই ব্যাপারে বারুইপুর প্রশাসনের পক্ষ থেকে গত শনিবার, রবিবার মাইকিং করে ফটোটা লোক টোটো চালকদের সতর্ক করে দেওয়া হয়েছিল অযথা রাস্তার ওপর অটো দাঁড়াবে না, টোটো নিয়ে মেইন রাস্তায় যাতায়াত করবে না। কিন্তু কে শোনে কার কথা। যথারীতি টোটো চালকরা সকাল থেকেই রাত পর্যন্ত বারুইপুরের রাজপথ জাম করছে। বিশেষ করে মেন রোডের উপর গাড়ি চালিয়ে সাধারণ মানুষের সমস্যা তৈরি করে। সোমবার সকাল দশটার পর একজন ট্রাফিক আধিকারিক এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টোটো ধরার অভিযানে নামে। এই অভিযান শুরু করে বারুইপুর হাসপাতাল থেকে বারুইপুর স্টেশন রোড হয়ে থানার পাশে থেকে সোনার তরী কমপ্লেক্স পর্যন্ত অভিযান চালায়। তাতে করে বেশ কিছু টোটো ধরে থানায় ঢুকিয়ে দেওয়া হয়।

এবং অটোচালকদের বারবার সতর্ক করা হয় রাস্তায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখবে না। এরপর রাস্তায় গাড়ি দাঁড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসনের পক্ষ থেকে। তবে প্রশাসনের সূত্রে খবর এই অভিযান লাগাতার চলবে বারুইপুর এলাকায়। সোমবার ট্রাফিক বিভাগে এই কাজের জন্য সাধারণ মানুষ সাধুবাদ জানায়।





