Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

এবিটিএ কাঁথি আঞ্চলিক শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান 

প্রতিবছরের মতো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ কাঁথি শহর আঞ্চলিক শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান কাঁথি চন্দ্রামণি বালিকা বিদ্যালয় অনুষ্ঠিত হয় আজ। শহরে বিভিন্ন স্কুল থেকে ১১ টি বিভাগের উপর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। গান, আবৃত্তি, নাচ ,ছবি আঁকার উপর প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ,তৃতীয় প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা শেষে একটি ছোট্ট অনুষ্ঠান হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এবিটিএ কাঁথি মহকুমা সম্পাদক দীপক প্রধান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এবিটিএ জেলা শাখার সম্পাদক রানা ভট্টাচার্য, বিধান রায়। সভা পরিচালনা করেন আঞ্চলিক শাখার সভাপতি সৌমিত্র সাউ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক শাখার সম্পাদক সুশান্ত ঘোষ ,বিশ্ব লক্ষণ সরেন ,মৌসুমী মন্ডল সহ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যগণ।

Related News

Also Read