Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

শুভেন্দুর নন্দীগ্রামে বিজেপিতে ভাঙ্গন

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের এক দিন পরেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপিতে ভাঙ্গন। যদিও এই ভাঙ্গনকে স্বীকার করতে চাইনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। এক বছরও বাকি নেই বিধানসভা নির্বাচন হতে। তার আগেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামে মাটি শক্তিশালী করছে তৃণমূল কংগ্রেস।

শনিবার বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ৩০ জন বিজেপির কর্মী ও বুথ স্তরের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আলী আজগর দলের স্বাগত জানালেন।

 

সকালে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে মহেশ্বর বাজারে একুশে জুলাই এর প্রস্তুতি সভাতে বিজেপি কর্মীরা, যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।যোগদানকারীরা জানিয়েছেন এলাকার উন্নয়নের স্বার্থে এবং মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে অংশীদার হওয়ার জন্য শাসক তৃণমূলে দলে যোগদান করেছেন। তৃণমূল দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল সর্বদা মানুষের পাশে সুখ দুঃখের সাথী হয়ে আছে এবং আগামী দিনের থাকবে। সেই কারণে বিজেপি ছেড়ে দলীয় নেতৃত্ব তৃণমূলে যোগদান করছেন। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই যোগদান কে গুরুত্ব দিতে চাননি। জানিয়েছেন যোগদানকারীরা কেউই বিজেপির নয়।

Related News

Also Read