Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

জেলায় সর্ব প্রথম এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু মা ক্যান্টিন

সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো ‘মা ক্যান্টিন।এগরা পুরসভার পুরপ্রধান স্বপন কুমার নায়ক’ ‘মা ক্যান্টিনের’ উদ্বোধন করেন । পূর্ব মেদিনীপুর জেলায় সর্ব প্রথম এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ক্যান্টিন চালু হলো।

হাসপাতাল সূত্রের খবর, এ দিনের মেনুতে ছিল ভাত, সয়াবিনের তরকারি, সব্জি, ডাল, সিদ্ধ ডিম ও রসগোল্লা। পাঁচ টাকার বিনিময়ে রোজ দুপুরে হাসপাতালে আসা রোগী, তাঁদের পরিজন-সহ সাধারণ মানুষ এই খাবার খেতে পারবেন। পাশেই রয়েছে মহকুমা হাসপাতাল সহ প্রচুর ল্যাব্রটারি, নার্সিং হোম, প্যাথলজি।

তাই প্রচুর মানুষের হাসপাতালে আনাগোনা। আপাতত এই ক্যান্টিনে প্রায় পাঁচশো জনের খাবার মিলবে বলে জানিয়েছেন এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক। তবে আগামী সপ্তাহ থেকে তা দ্বিগুণ করা হবে। পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে খাবারের পরিমাণ বাড়ানো হবে বলে দাবি স্থানীয় পুরপ্রধান স্বপন কুমার নায়কের।

উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সমীর আচার্য্য, এগরা থানার আইসি অরুন কুমার খাঁ-সহ অন্যান্য কাউন্সিলরগণ।

Related News

Also Read