Select Language

[gtranslate]
১৯শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ৪ঠা মার্চ, ২০২৬ )

তমলুকে জেলা কংগ্রেসের নির্বাচনী সভা

আজ তমলুকে জেলা কংগ্রেস অফিসে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের একটি সাংগঠনিক সভা হয়।

প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলায় দলের অবস্থান নির্ধারণ নিয়ে আলোচনায় জেলা কংগ্রেসের অধিকাংশ কর্মকর্তা ও ব্লক সভাপতিগণ কারুর সঙ্গে জোট না করে একা লড়াই করার পক্ষে মতামত দেন।

এছাড়া জেলায় তফশীল জাতির জন্য সংরক্ষিত খেজুরি ও হলদিয়া বিধানসভা কেন্দ্রের জন্য সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। এরপর বিধানসভা ভিত্তিক কো-অর্ডিনেটর,অবজারভার নিয়োগ এবং ও ব্লক কংগ্রেসের সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা করে নির্বাচন কেন্দ্রিক বিধানসভা কেন্দ্রভিত্তিক কমিটি গঠন এবং অঞ্চলে ও বুথ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার রূপরেখা তৈরি করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস মাইতি, জেলা কংগ্রেসের সহসভাপতি মহাদেব সেনগুপ্ত সাধারণ সম্পাদক সনৎ বটব্যাল, বারিদ বরন মহান্তি, কল্যাণ রায়, শিউ মাইতি, জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তাগণ, শাখা সংগঠনের জেলা নেতৃত্ব, ব্লক কংগ্রেসের সভাপতিগণ।

Related News

Also Read