প্রদীপ কুমার সিংহ
সিপিএমের ট্রেড ইউনিয়ন সিটু সহ আটটি দলের ট্রেড ইউনিয়ন ডাকে বুধবার বিভিন্ন দাবিতে সারা ভারত বন্ধ ডেকেছিল ২৪ ঘন্টা। পশ্চিমবাংলা কিছু কিছু জায়গা প্রভাব পড়লেও বারুইপুরে ভারত বন্ধের কোন প্রভাব পড়েনি। বারুইপুর স্টেশন থেকে সকাল থেকেই যথারীতি আপ এবং ডাউন টেন চলাচল করেছে। প্রাইভেট বাস, অটো, টোটো, সরকারি বাস সহ বিভিন্ন যান চলাচল যথারীতি অন্য দিনের মতো বুধবার চলাচল করে। মানুষের কোন সমস্যা ভুগতে হয়নি।

বুধবার সকালে বারুইপুর স্টেশনের পাশে সিপিআইএমের ট্রেড ইউনিয়ন অফিস থেকে ৩০-৩৫ জনের একটি মিছিল বের হয় বন্ধের সমর্থনে। মিছিলটি বারুইপুর স্টেশনের পাশ থেকে রেলগেট হয়ে কাছারি বাজার ও বারুইপুর থানার পাস থেকে সিপিআইএমের দক্ষিণ 24 পরগনা জেলা পার্টি অফিসের সামনে শেষ হয়। কি মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএমের দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক রতন বাগচী। তার সঙ্গে কথা বলে জানা যায় কেন্দ্রে ভ্রান্ত নীতি সহ বিভিন্ন দাবিতে বারুইপুর রাজপথে বুধবার সকালে মিছিল হয়।।এই মিছিলে স্লোগান ছিল কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি বিরুদ্ধে শ্রমিকদের ৮ ঘন্টা কাজের,দ্রব্যমূল্য বৃদ্ধির দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে, শিক্ষকদের চাকরির দাবিতে, কলেজে কলেজে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে এই মিছিল। পদ্মপুকুরে জেলা পার্টি অফিসের সামনে গিয়ে এই মিছিল শেষ হওয়ার আগে সেখানে প্রায় ১০ থেকে ১৫ মিনিট পথ অবরোধ করে। বারুইপুর থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং সেই অবরোধ তুলে নেয়।

পাশাপাশি বিভিন্ন দাবিতে বুধবার ব্যাঙ্ক ধর্মঘট হয় এই দিন। এর জন্য বারুইপুরে প্রতিটি ব্যাংক বন্ধ ছিল। সাধারণ গ্রাহকদের খুবই সমস্যায় পড়তে হয়।
তবে বারুইপুরে কেন্দ্রীয় সরকারের অফিস এবং পশ্চিমবাংলা সরকারের অফিস প্রতিদিনের মত খোলা ছিল। সরকারি সমস্ত বিভাগের কাজ হয়।

বারুইপুরে মেডিকেল রিপ্রেজেনটিভরা সারা ভারত বন্ধের সমর্থনে বারুইপুর রেলগেট রক্ষাকালী মন্দিরের পাশে অবস্থান বিক্ষোভ করে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কমিটির বারুইপুর শাখার সভাপতি কৌশিক রায়ের সঙ্গে কথা বলে জানা যায় কেন্দ্রীয় সরকারের কাছে সাত দফা দাবি ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে 2 দফা দাবি এবং ওষুধের মালিকদের কাছে ২ দফা দাবি মোট ১১ দফা দাবি সারা ভারত বন্ধের সামিল হয়েছে।

সেই সঙ্গে ওষুধের জিএসটি বসানো চলবে না , ওষুধে রিপ্রেজেনটিভ যারা আছে তাদের ৮ঘন্টা ডিউটি দিতে হবে ওষুধ কোম্পানি মালিকদের,দোকানে দোকানে নকল ওষুধ সাপ্লাই দিয়ে গ্রেপ্তার করতে হবে, সেই সঙ্গে বারুইপুরের প্রত্যেকটি ডাক্তারের চেম্বারে ভিজিট করবে কোন ওষুধের রিপ্রেজেন্টেটিভ কাজ করছে কিনা তা দেখার জন্য। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কমিটির বারুইপুর শাখা এই কর্মসূচি নেয়।





