পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে ভ্যাকসিনের জনক এডওয়ার্ড জেনার জন্ম দিবস উদযাপন করা হল। এই মহামানবের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতেলায়ন্স ক্লাব অফ কন্টাই তার সভাগৃহে এক ভাব গম্ভীর পরিবেশে একটি মনোজ্ঞ সেমিনার আয়োজন করে। স্বাগত ভাষণ দেন প্রেসিডেন্ট তপন কুমার সাহু।

স্মল পক্স ভ্যাকসিন থেকে শুরু করে লুই পাস্তুরের জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার ,তারপরে সাম্প্রতিক কভিড-১৯ থেকে ইবোলা ভ্যাকসিন এবং বর্তমানে ইউনিভার্সেল ইমিউনাইজেশন প্রোগ্রামে আমাদের দেশে কি কি ভ্যাকসিন সরকারি ভাবে দেওয়া হয়। তার সবকিছু একে একে আলোচনা করেন ডাঃ অনুতোষ পট্টনায়ক, ডাঃ জি কে ঘোষ, ডাঃ সুতনু দত্ত, ডাঃ গৌতম জানা , ডাঃ নন্দিতা পট্টনায়ক প্রমুখ।

এই আলোচনা চক্রে প্রস্তাব নেওয়া হয় লায়নস ক্লাব অফ কন্টাই এর পক্ষ থেকে শহরের সমস্ত সিনিয়ার সিটিজেনদের অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফ্লু ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অশোক নন্দ ।
উদ্বোধনী সংগীত পরিবেশন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রিতা রায় ভুঁইয়া।





