Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

হনুমানের তান্ডবে আতংক ছড়িয়েছে ডিঘাসীপুরে

হনুমানের কামড় খেয়ে গুরুতর জখম হলদিয়ার বেশ কয়েকজন গ্রামবাসী । হলদিয়ায় হনুমান আতঙ্কে এলাকাবাসী ।আজ সকালে হুনুমান একের পর এক কামড় দিল ছোট বাচ্চা থেকে বড় বৃদ্ধ সবাইকে । হনুমান আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছে না এলাকার বাসিন্দারা ।আজ সকালে এমনই ঘটনা ঘটলো হলদিয়ার ভবানীপুর থানায় এলাকায় ডিঘাসীপুরে ।

ইতিমধ্যে হনুমানের কামড়ে জখম হয়েছে প্রায় ১০ থেকে ১২ জন ।জখম হওয়া ব্যক্তিদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ।বর্তমানে জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে ।জখমদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং মহিলা ।

বাসিন্দাদের অভিযোগ ,কয়েক মাস ধরে বেশ কয়েকটি হনুমান দাপিয়ে বেড়াচ্ছে ।জানতে পারা যায় ,চারটি হনুমানের দল হঠাৎ এসে কামড় দেয় একের পর এক ব্যক্তিদের ।তাদের মধ্যে একজন হনুমান পাগল বলে জানা যায় ।

একজন পাগল হনুমানই সকলকে কামড় দিচ্ছে বলে জানা যায় ।হনুমানরা নিজেদের মধ্যে লড়াই করতে করতে এভাবে কামড় দিয়েছে একের পর এক।বনদপ্তর কে খবর দেওয়া হয় ।

Related News