Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

রথ যাত্রার সূচনা করতে ২৬ জুন দিঘায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দিঘায় এই প্রথম মহাসমার রথযাত্রার উৎসব পালন করা হবে।সেই উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দিঘায় এসে পৌঁছবেন ২৬ জুন।

 

পরের দিন অর্থাৎ ২৭ জুন তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের যাত্রাপথে ঝাঁট দিয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক স্তরে চলছে তোড় জোড় ।

 

রথযাত্রা উৎসবকে ঘিরে যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে শহর জুড়ে

নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনিক কর্তার ব্যক্তিগণ। শহরে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, এবং পুলিশি টহল এর মাধ্যমে নজরদারি চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

প্রথম বারের এই রথযাত্রাকে ঘিরে দিঘায় ২ লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে অনুমান জেলা প্রশাসনের। এইভাবে নিরাপত্তা বলয় সাজানোর কাজ চলছে। শুধু তাই নয় জাতীয় সড়ক ও রাজ্য সড়কে একাধিক পুলিশের নাকা চেকিং থাকবে। মুখ্যমন্ত্রী দিঘায় আসবেন হেলিকপ্টারে। এখনো পর্যন্ত দিঘা থেকে কবে ফিরবেন তার কোন কর্মসূচি স্থির হয়নি বলে জানা গেছে। ইতিমধ্যে রথ চালনার মহড়া হয়েছে।

 

অপরদিকে দিঘার জগন্নাথ মন্দিরের উন্মাদনা রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি সমাপ্ত হবে আগামী ২৬ জুনের মধ্যে।

Related News

Also Read