Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

সুকান্ত মজুমদার এর উপরে আক্রমণের প্রতিবাদ

বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এর উপরে আক্রমণের প্রতিবাদে ভগবানপুর চার নম্বর মন্ডলের উদ্যোগ বাজকুল এগরা রাজ্য সড়কে ডিপটিউবওয়েল মোড়ে অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বপন রায়, সম্পাদক নিতাই চরন পাত্র, জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি, কোটবাড় অঞ্চলের উপ-প্রধান সৌমেন বেরা, মন্ডল সভাপতি বরুনাভ মাইতি এছাড়াও কার্যকর্তাগন।

রাজ্য সভাপতির উপর আক্রমণের প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর বিধানসভার ২ মন্ডলের মঙ্গলামাড়ো বাজারে প্রতিবাদ মিছিল হলো।

কাঁথি সাংগঠনিক জেলার খেজুরি বিধানসভার ১ মন্ডলের হেঁড়িয়া বাজারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর আক্রমণের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। একইভাবে রামনগর সহ অন্যান্য এলাকার প্রতিবাদ করা হয়।

Related News

Also Read