Select Language

[gtranslate]
২৫শে ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই মার্চ, ২০২৬ )

রথের ট্রায়াল রান হল দিঘায়

মাঝে আর মাত্র একটা সপ্তাহ।তারপরেই পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় রথযাত্রা উৎসবকে ঘরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে। শুক্রবার মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় তিনটি রথকে পরীক্ষামূলকভাবে টানা হয়। সেখানে কোনও সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য এই প্রস্তুতি বলে জানিয়েছেন দিঘা জগন্নাথ ধামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাধারমন দাস।

শুক্রবার ট্রায়াল রান হয়ে গেল তিনটি রথের। পরীক্ষামূলকভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তিনটি রথ রাস্তায় বার করা হয়। কয়েকটি জায়গায় সমস্যা ধরা পড়ে, তবে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। ‌

 

গত ১২ তারিখ স্নানযাত্রার পর আপাতত জগন্নাথদেবের মূর্তি দর্শন বন্ধ। তাই ভক্ত সমাগম কিছুটা কম। আর এই সুযোগেই যাবতীয় প্রস্তুতি সেরে নিতে চাইছে মন্দির কর্তৃপক্ষ।

জেলার প্রশাসনের আশংকা রথে দিঘায় প্রায় ২ লক্ষ ভক্তের সমাগম হতে পারে । তাই এক্ষেত্রে বাড়তি নিরাপত্তা এবং রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে হতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related News

Also Read