Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

কন্টাই নান্দনিক ক্লাবের রক্ত দান শিবির

কন্টাই নান্দনিক ক্লাবের উদ্যোগে রক্ত দান শিবির হল রবিবার। এই কর্মসূচীর উদ্বোধন করলেন কাঁথি লোকসভার সাংসদ তথা ক্লাব সম্পাদক সৌমেন্দু অধিকারী।

 

উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই, সুশীল দাস, ক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র পণ্ডা, অধ্যাপক ড. চন্দন মন্ডল, সাহেব গিরি সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

এই রক্ত দান কর্মসূচীতে অংশ গ্রহণ করে সকল রক্ত দাতা বৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ ও ক্লাবের অন্যতম উপদেষ্টা দিব্যেন্দু অধিকারী। শিবিরে শতাধিক মানুষ রক্ত দান করে। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাঙ্ক।

Related News

Also Read