Select Language

[gtranslate]
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ২৬শে মে, ২০২৬ )

পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন, ৬ দিনে ৬ লক্ষ টাকা উপার্জন 

ভ্রমণ পিপাসু মানুষদের ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ পাহাড় অথবা সমুদ্র। আবার পাহাড় ও সমুদ্র দর্শনের মেলবন্ধন ঘটালো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সংস্থার উন্নতমানের ৬ টি ভলবো বাস পরিষেবার সূচনা হয়। কম সময়ে এবং কম খরচে উত্তবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করার পথ খুলে যায় গত ৩০ মে থেকে। গত ৬ দিনে ৬ টি বাস উপার্জন করেছে প্রায় ৬ লক্ষ টাকা।

শুক্রবার দিঘায় সাংবাদিক বৈঠক করে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপতীম রায়।

 

এবার আরো বিলাসবহুলভাবে কম খরচে পৌঁছে যান দিঘা কিংবা দার্জিলিং এর মতো দর্শনীয় স্থানগুলিতে। ইতিমধ্যে পর্যটকদের কথা মাথায় রেখে বাংলায় দিঘা সহ ৬ রুটের জন্য ৯ কোটি টাকা ব্যয়ে ৬টি বিলাসবহুল ভলভো বাস পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহন দপ্তর।

এদিন সাংবাদিক বৈঠক করে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় জানান, দুই বঙ্গের ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে ৬ টি আধুনিক উন্নত মানের ভলবো বাস পরিষেবার চালু করা হয়েছে।

বাসগুলি কোচবিহার -দিঘা, আলিপুর-দিঘা,শিলিগুড়ি -দিঘা,রায়গঞ্জ -দিঘা এবং মালদা -দিঘা রুটে চলবে। কলকাতা- কোলাঘাট হয়ে দিঘায় পৌঁছাবে সপ্তাহে দুদিন। কোচবিহার থেকে দিঘা সময় লাগবে প্রায় ১৬ ঘন্টা, পর্যায়ক্রমে আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা দেড় দু’ঘন্টা সময়ের ব্যবধান থাকবে।

Related News

Also Read