Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিবিরে রক্ত দিলেন ১৬৫ জন

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়।বিগত বেশ কয়েক বছরের মতো এবারও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়। রবিবার প্রবল দাবদাহ এবং জামাইষষ্ঠী উৎসবের মাঝেই রক্ত দিতে এগিয়ে এলেন ১৬৫ জন রক্তদাতা। যাদের মধ্যে বেশিরভাগ এই প্রথম বার রক্ত দিলেন। শিবিরে সবাইকে স্বাগত জানান এই আয়োজনের মূল কারিগর,নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য।

রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা, বিশিষ্ট শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র,সদর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গৌতম দত্ত, শিক্ষক প্রদ্যুৎ মাইতি, শিক্ষক অজিত মাইতি,নছিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন পৈড়া, স্থানীয় পঞ্চায়েত সদস্যা চায়না গায়েন সহ স্থানীয় জন প্রতিনিধিরা ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

জামাইষষ্ঠী মাঝেও এত বিপুল সংখ্যক রক্তদাতা রক্তদান করায় সমস্ত রক্তদাতাদের, এলাকাবাসীদের এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন শিবিরের মূল হোতা বিপ্লব আর্য।তিনি বলেন এদিন জামাইষষ্ঠী নাহলে কমপক্ষে আরও ৫০-৬০ জন রক্তদাতা রক্তদান করতেন। বিপ্লববাবু নিজেও এদিনের শিবিরে রক্তদান করেন।উল্লেখ্য এটি ছিল এই বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক রক্তদান শিবির। উপস্থিত অতিথিগণ একটি প্রাথমিক বিদ্যালয়ে এহেন উদ্যোগের ভূয়সী প্রশংশা করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন চ্যাটার্জী। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

Related News

Also Read