Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

মহিষাদলে নিয়ন্ত্রনে হারিয়ে বাস ঢুকলো দোকানে

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা এলাকার মহিষাদলে আজ সাত সকালে ভায়াবহ দুর্ঘটনা ঘটে গেল । স্থানীয় সূত্রে জানা গেছে গেঁওখালি মহিষাদল একটি যাত্রীবাহী বাস মহিষাদলের দিকে আসার সময় চুনাভাটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হুড় মুড়িয়ে ঢুকে পড়ল রাস্তার পাশে একটি দোকানের ভেতরে।

 

এই ঘটনার জেরে ২২ জন আহত হয়। তার মধ্যে চারজন আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রীবাহি বাসটি একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা দোকান ঘরে ঢুকে পড়ে। এই সময় পথচারী ও দোকানে থাকা মানুষজনকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ২২ জন আহত হয়। বাসে থাকা যাত্রীদের কয়েকজন আহত হয়েছে। এর জেরে তৈরী বওয়া যানজটে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

 

খবর পেয়ে মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে সরিয়ে রাস্তাকে যানজট মুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।আহত ১০ জনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মহিষাদল স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে।

Related News

Also Read