Select Language

[gtranslate]
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ২৬শে মে, ২০২৬ )

দুর্যোগের রাতের সুযোগ নিয়ে দুটো মন্দিরে চুরী

এক রাতেই পাশাপাশি দুটি মন্দিরের চুরি কে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা নিয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের কানপুর গ্রামে। মন্দিরের তালা ভেঙে ৫ লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ লুট করে নিয়ে পালায় দুষ্কৃতকারিরা। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে পটাশপুর ২ ব্লকের কানপুর গ্রামের প্রায় ১৫ বছরের পুরোনো শ্যামা, এবং মনসা ও বাসন্তী দুটি পৃথক মন্দির। প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের মায়ের গয়না ও প্রণামী বাক্স ভেঙে টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মধ্য রাতে মন্দিরের পিছন দরজা তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না লুট করেছে দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে মন্দিরের সেবিকা মন্দিরে নিত্য দিনের কাজ করতে এসে দেখেন মন্দিরের পেছনের দরজা তালা ভাঙা। এই অপকর্ম করেছে দুষ্কৃতীরা বলে এলাকাবাসীকে খবর দেয়।

খবর জানাজানি হতেই বহু মানুষ জড় হয়। অনেকে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশের কাছে এলাকাবাসীর দাবি অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির। পাশাপাশি গাড়ি উঠে এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য।

Related News

Also Read