Select Language

[gtranslate]
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ২৫শে মে, ২০২৬ )

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক

প্রদীপ কুমার সিংহ

 

নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম বাপ্পা গুছাইত ও রাজু পাইক। পুলিশ সূত্রে জানা গেছে, এরা একটি মাঠ দখলের ঘটনায় জড়িত ছিল এবং সেই সঙ্গে একটি হামলার ঘটনার পর এদের নাম উঠে আসে। এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের পর বাপ্পার সহযোগী বন্ধু রাজু পাইককে ও গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের সঙ্গে নিয়ে নরেন্দ্রপুর থানার অন্তর্গত পাঁচপোতা এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি ওয়ান শাটার বন্দুক এবং ৭ রাউন্ড তাজা কার্তুজ।

 

আজ ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের ১০ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হয় মহামান্য বারুইপুর মহাকুমা আদালতের বিচারকের কাছে। সেই সঙ্গে ধৃত ব্যক্তিদের আগে থানায় কোন মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

Related News

Also Read