ধর্মীয় সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা এবং যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার বামপন্থী দলগুলোর ডাকে মহা মিছিল শুরু হয় কাঁথি সুকুমার সেনগুপ্ত ভবন থেকে । লাল ঝাণ্ডার বিশাল মিছিল গোটা কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে হাজির হয় । মিছিলের শ্লোগান ওঠে সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

ধর্মনিরপেক্ষতা এবং দেশের ঐক্যকে ঊর্ধে তুলে ধরতে হবে। মিছিলের শ্লোগানে স্লোগানে ধ্বনিত হয় যুদ্ধ নয় শান্তি সম্প্রীতি চাই। ভারতীয় উপমহাদেশে মার্কিন সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ চলবেনা। দেশে সন্ত্রাসবাদী জঙ্গিদের বিরুদ্ধে শ্লোগান তুলে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বক্তব্য রাখেন বামফ্রন্টের নেতৃত্ব গন।সভার সভাপতি ও সিপিআইএম পার্টির রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস সন্ত্রাসবাদকে ধিক্কার জানিয়ে তিনি বলেন কাশ্মীরের পহেলগামে দেশের ২৬ জন ভারতীয় নাগরিককে নির্মমভাবে খুন করা এক ঘৃণ্য চক্রান্ত। দেশের সরকারের নজরদারির অবহেলার প্রতি তিনি আঙুল তোলেন। তিনি আশঙ্কা করেন দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সংঘাত বাধলে অনেক বেশি বিপদ ডেকে আনতে পারে। শান্তির বাতাবরণ তৈরি করে ধর্মীয় এবং সন্ত্রাসবাদীর মূল উৎপাটন করা প্রয়োজন। বিজেপি নেতা এবং মন্ত্রীরা সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল কুরেশিকে এবং বিদেশ সচিবের পরিবারের বিরুদ্ধে যেভাবে সমাজ মাধ্যমে আক্রমণ করছে তা অত্যন্ত নিন্দনীয়। সভায় বক্তারা বলেন,দেশের নাগরিকদের প্রধান কর্তব্য হলো ধর্ম ,বর্ণ,ভাষা নির্বিশেষে জনগণের ঐক্যকে রক্ষা করা। ধর্মনিরপেক্ষ স্বাধীন দেশে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ এবং ধর্মীয় মৌলবাদীদের রুখতে হবে ।

শান্তি মিছিল ও সভায় প্রতিবাদ উঠে রাজ্য সরকার মদনপুষ্ট পুলিশ এবং তৃণমূলের গুন্ডাবাহিনীর দ্বারা বিকাশ ভবনে আক্রান্ত শিক্ষকদের উপর বর্বর আক্রমণের। সরকার এবং এসএসসি ভুলের মাশুল দিতে হচ্ছে যোগ্য শিক্ষকদের। দুর্নীতির দায়ে অভিযুক্ত এসএসসি এবং সরকারকে আড়াল করতে গিয়ে নিরীহ শিক্ষকদের উপর পুলিশের তাণ্ডব কখনো মেনে নেওয়া যায় না। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বক্তব্য রাখেন সিপিআইএম পার্টির নেতৃত্ব ভরত মাইতি, আশিষ প্রামাণিক, দীপক প্রধান, সিপিআই নেতৃত্ব সেখ খলিল উদ্দিন। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা কানাই মুখার্জী, বিষ্ণুপদ মান্না,কালিপদ শীট, সব্যসাচী জানা,তাপস মিশ্র,আর এস পি নেতা সেখ হোসেন আলি, সিপিআইএম নেতৃত্ব চিত্ত দাস,প্রণব করণ, জয়দেব পন্ডা, প্রণব পন্ডা, হিমাদ্রি মাইতি ,মহিলা নেত্রী ভবানী পন্ডা, সুতনু মাইতি , অর্ণব মাইতি,গোকুল ঘোড়াই, রাজকুমার চক্রবর্তী।





