Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

কাঞ্চিবারে আইসিডিএস কেন্দ্রের উদ্বোধন

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের সটিলাপুর গ্রাম পঞ্চায়েত কাঞ্চিবার গ্রামে নতুন আইসিডিএস কেন্দ্রের উদ্বোধন হল। ফিতা কেটে মঙ্গলদীপ জ্বেলে এই নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ দ্বারোদঘাটন করলেন শটিলাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শচীদানন্দ দাস।

 

উপস্থিত ছিলেন সটিলা পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিনতি বেরা, শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক রাধাকান্ত মাইতি ও সদস্য সুনীল পাত্র, ও গ্রামবাসী বৃন্দ।এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুব বেহাল দশায় ছিল। সেই কারণে এলাকাবাসীর দাবি ছিল নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।

 

পঞ্চায়েত প্রধান শচীদানন্দ দাস বলেন পঞ্চায়েত সমিতির সহযোগিতা ও জেলা পরিষদের সর্বশিক্ষা মিশনের আর্থিক সাদা নিয়েই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণ হয়েছে। ব্যয় হয়েছে ১৩ লক্ষ ৩১ হাজার টাকা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মিত হয় ছাত্র-ছাত্রীরা, অভিভাবক অভিভাবিকা, গ্রামবাসী বৃন্দ সবাই আনন্দিত।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বহু বছর পরে পূরণ হয় এলাকাবাসী খুশি।

Related News

Also Read