Select Language

[gtranslate]
১০ই আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ২৪শে জুন, ২০২৬ )

কাঁথি পৌরসভার জলদান ও স্বাস্থ্য শিবির

 

কাঁথি পৌরসভার উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো জলদান শিবির। তৃষ্ণার্ত পথচারী ও সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণ এবং গরমের তীব্রতা থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই জলদান শিবিরের আয়োজন করা হয়।

কাঁথি পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওআরএস মেশানো ঠান্ডা জল তুলে দিয়ে শিবিরে উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য ও অন্যান্য কাউন্সিলর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জলদানের পাশাপাশি থাকছে স্বাস্থ্য শিবির। যদি কোন পথ চলতি মানুষ অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই শিবির খোলা থাকছে। শিবিরের দায়িত্বে থাকা অলোক চৌধুরী বলেন এই শিবির সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে। পৌরসভার এই মানবিক কর্মকান্ডকে শহরবাসী অভিনন্দন জানিয়েছেন।

Related News

Also Read