Select Language

[gtranslate]
২০শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ৪ঠা জুলাই, ২০২৬ )

উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম এগরার দুই ছাত্রী

বুধবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।সেই মেধা তালিকায় পূর্ব মেদিনীপুর জেলা থেকেও কয়েক জন পরীক্ষার্থী স্থান করে নিলো।

মেধা তালিকায় রাজ্যে সপ্তম স্থান দখলে করেছে এগরার বর্নিতা হাজরা । কৃতী এই ছাত্রী এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলো। তার প্রাপ্ত নম্বরে ৪৯১।

বর্ণিতার পাশাপাশি এগরা ঝাটুলাল হাই স্কুলের জয়শ্রী ঘোষও মেধা তালিকায় সপ্তম স্থানাধিকারী হয়েছে ।তার প্রাপ্ত নম্বর ৪৯১।

 

স্কুলের ছাত্রীদের এই ফলাফলে উচ্ছসিত দুই স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। বাড়ির মেয়েদের এই পারফরম্যান্স দেখে স্বাভাবিক ভাবে আবেগ ধরে রাখতে পারেনি তাদের পরিবারের সদস্যরাও।

 

জয়শ্রী-বর্ণিতারা জানিয়েছে পরীক্ষায় তারা ভালো ফল করবে জানত কিন্তু রাজ্যের মধ্যে প্রথম দশে থাকার বিষয়ে তাদের ভাবনায় ছিল না। এই ফলাফলের জন্য খুশি সকলে।

Related News

Also Read