Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

মুখ্যমন্ত্রীর কাছে বিক্ষোভ প্রদর্শনের হুমকী দিয়েও সরলো ঠিকাদারেরা

মুখ্যমন্ত্রী সৈকত নগরী দিঘা সফরে আসার দিনই তাঁকে অভিনন্দন জানিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলো পূর্ব মেদিনীপুর জেলার ঠিকাদারদের একাংশ।

এগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ঠিকাদার শেখ মুক্তাজল জানিয়েছেন, আপনারা জানেন গত মঙ্গলবার আমরা দিঘায় বসে একটা প্লেসমিট ডেকেছিলাম। তাতে আমরা বলেছিলাম পথশ্রী – সহ বিভিন্ন দপ্তরে আমরা টাকা পাচ্ছি না। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দিদি দিঘাতে এলে আমরা আমাদের দুঃখের কথা দিদিকে জানাবো। কিন্তু এর মধ্যে আমাদের কলকাতায় ডাকা হয়েছিল এবং বড় বড় স্যারদের সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের দলের কান্ডারী সাথেও কথা বলেছি।

ঠিকাদারেরা বলেন উনারা কথা দিয়েছেন আমাদের এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি সমাধান করবেন। এবং কিছু কিছু প্রেমেন্টও ঢুকেছে আমাদের। এখন আমাদের কোন দাবি-দাওয়া নেই। যেহেতু দলের কান্ডারীরা আশ্বাস দিয়েছেন। মনে হচ্ছে আমাদের আশা সম্পূর্ণ হয়ে যাবে। দিদি যদি এই কথাগুলো সমাধান না করে দেন ফের আমরা পথে নামবো বলে দাবি করেন ঠিকাদারেরা।

Related News

Also Read