প্রদীপ কুমার সিংহ
নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্ত কে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে পক্স আইনে মামলার ওজু করা হয়েছে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
ধৃতের নাম বাবুর আলি। অভিযুক্ত রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত বলে জানা গিয়েছে। নির্যাতিতার পরিবার ও বারুইপুর থানা সূত্রে খবর নির্যাতিতার মা কাজে গেলে বাড়ি ফাঁকা পেয়ে জোর করে মেয়ের উপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। নির্যাতিতার মা লোকের বাড়িতে কাজ করতেন তিনি সকালবেলা বেরিয়ে যেতেন রাতে বাড়িতে ফিরতেন। বাড়িতে একাই থাকতো মেয়ে। অভিযুক্ত বাবাও সকালবেলা কাজের জন্য বেরিয়ে যেত। নির্যাতিতার মায়ের আর অভিযোগ কাজের নাম করে বেরোলেও কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসত। ফাঁকা বাড়িতে মেয়ের উপর নির্যাতন চালানো হতো। বিষয়টি জানতে পেরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বারুইপুর মহাকুমা আদালতের মহামান্য বিচারক ধৃত ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতা মায়ের সঙ্গে দশ বছর আগে বাবুর আলীর দ্বিতীয় বিয়ে হয়। নির্যাতিতা পড়াশোনা ছেড়ে বাড়িতেই থাকতো ।





