Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

গাজন-ব্রতীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা

পূর্ব মেদিনীপুর দেশপ্রান ভিলেজ হেল্থ এ্যাসোসিয়েশন -এর পরিচালনায় শনিবার সকালে কাঁথি পুরোনো দিঘা বাসস্ট্যান্ডে সাধুজানা পুকুর পাড়ের স্কুলে গাজন উপলক্ষ্যে চন্দনেশ্বর থেকে জল নিয়ে আসা গাজন-ব্রতীদের গ্রামীণ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হল।

হেল্থ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা তথা ব্লক কমিটির সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার, নীলকমল সাহু, স্বপন কুমার মন্ডল, পার্থ সারথী জানা প্রমুখ। এই পরিষেবায় সুন্দর ভাবে সহযোগিতা করার জন্য উপস্থিত গ্রামীণ চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ব্লক কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র শীট। সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার বলেন গাজনের সময় এই ধরনের কর্মসূচি পালিত হবে।

Related News

Also Read