কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত সিএসএসসি সুপার কাপের আজ কোয়ারিফায়ার দ্বিতীয় খেলা যে দুটি দল অংশগ্রহণ করে সিএসএসএ ও হাতিশাল অগ্রগামী সংঘ। সকালে টসে জিতে হাতিশাল অগ্রগামী বোলিং করার সিন্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ১৬ ওভারে সিএসএসএ দল ১২০ রান করে সকলে আউট হয়ে যায়। প্রত্তুতরে হাতিশাল অগ্রগামী ব্যাটিং করতে নেমে ১৫.২ ওভারে ৯১ রানে সকালে আউট হয়ে যায় ফলে সিএসএসএ ২৯ রানে জয়লাভ করে ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নেয়। আগামী ২৬ শে ফেব্রুয়ারী দুপুরে সুইট ইলেভেন মুখোমুখি হবে। এই খেলায় সিএসএসএ এর রাহুল ঠাকুর স্বর্গীয় সুজিত চক্রবর্তী ও চিন্ময়ী চক্রবর্তী স্মৃতি ট্রফি লাভ করে। এই পুরস্কার তুলে দেন কল্যাণী মহিলা টিমের কোচ অভিজিৎ চৌধুরী ও হলদিয়া মহিলা টিমের কোচ রাজু দাস।
দিনের দ্বিতীয় খেলা বহু প্রতিক্ষিত মহিলা টি টুয়েন্টি ডিউজ ক্রিকেট অনুষ্ঠিত হয় কল্যাণী মহিলা একাদশ ও কাঁথি মহিলা একাদশ। এই খেলায় বিজয়ী হয় কল্যাণী মহিলা একাদশ। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন কল্যাণী একাদশের নবনীতা বিশ্বাস। এই ট্রফি দিয়েছেন কন্টাই লায়ন্স ক্লাব অফ আগামী।
কল্যাণী ও কাঁথি দলের হাতে ট্রফি তুলে দেন লায়ন্স ক্লাব আগামীর সভাপতি রামপদ জানা, কোষাধ্যক্ষ শান্তনু পাল ও সতীনাথ দাস অধিকারী। খেলার পর তিন প্রাক্তন খেলোয়াড় সুমন রতন পট্টনায়ক, অভিজিৎ চৌধুরী ও রাজু দাস কে স্মারক উত্তরীয় ও পুস্পস্তবক দিয়ে সন্মান জানানো হয়। খেলায় ছিলেন মহিলা বনশ্রী সাহা শিবরাম মন্ডল ও প্রসেনজিৎ দত্ত। উপস্থিত ছিলেন ম্যাচ কমিশনার সুমন রায়, পিচ কিউরেটর আকাশ জানা, অভয় প্রধান, সৌমদীপ মিশ্র ও কৌশিক কামিলা। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামি ২৬ তারিখ এই মেঘা টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ফাইনাল খেলা দেখের জন্যে সমস্ত ক্রীড়াপ্রমী মানুষ কে আহবান জানান।






