Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

নাবালিকা অপহরণে সহযোগিতার অভিযোগে রামনগরে গ্রেফতার ১

এক নাবালিকা অপহরণে সহযোগিতা করার অভিযোগে অপহরণকারীর অগ্নিপতিকে গ্রেফতার করলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার পুলিশ। অভিযোগ গত ১৫ ডিসেম্বর রামনগর থানা এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়। নাবালিকার খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা রামনগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে রামনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। গোপনে জানতে পারে নাবালিকাকে অপহরণ করে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় ওই যুবকের কাছে পৌঁছে দেয়। সেখান থেকে যুবক নাবালিকাকে নিয়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।সেই কারণে এগরা থানার চাটলা গ্রামের বাসিন্দা তাপস কুমার দেকে গ্রেফতার করে বৃহস্পতিবার। ধৃতকে শুক্রবার কাঁথি মহকুম আদালতে তোলা হয়।

রামনগর থানার ওসি অমিত দে জানিয়েছেন অপহরণকারীকে গ্রেফতার করে নাবালিকাকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

Related News

Also Read