Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

কাঁথি এরিয়া কমিটি তৃতীয় সম্মেলনের লোগো প্রকাশ

আগামী ৮ জানুয়ারি  পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এরিয়া কমিটির তৃতীয় সম্মেলনকে কেন্দ্র করে আজ কাঁথি সুকুমার সেনগুপ্ত ভবনে অভ্যর্থনে কমিটি গঠনের সাথে সাথে তৃতীয় সম্মেলনের লোগো প্রকাশ করা হয় । এই লোগো প্রকাশ করলেন সিপিআইএম পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস সহ এরিয়া কমিটির পার্টির সদস্যগন।দীপক প্রধান কে অভ্যর্থনা কমিটির আবহায়ক করে কয়েকটি উপ সমিতি গঠন করা হয় । আগামী সম্মেলন কে কেন্দ্র করে বক্তব্য রাখেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। তিনি বলেন পার্টির চিঠি অনুযায়ী সম্মেলন পরিচালিত হবে ।

আগামী তিন বছরের জন্য পার্টিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নেতৃত্ব ঠিক করা হবে সম্মেলন মঞ্চ থেকে । সভায় বক্তব্য রাখেন নেতৃত্ব হিমাংশু দাস। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি  পর্যন্ত জেলা সম্মেলন হবে পাঁশকুড়া নজরুল সদনে। সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, প্রণব পন্ডা, হিমাদ্রি মাইতি, সভা পরিচালনা করেন কানাই মুখার্জি।

Related News

Also Read