দি ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ এগ্রিকালচার্যাল কো-অপারেটিভ পারমানেন্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে এই সম্মেলন আয়োজিত হয়। ভগবানপুর-১ ব্লক শাখা সম্মেলন হয় এই সংগঠনের তরফে। এদিন সংগঠনের তরফে দাবি করা হয়েছে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কর্মচারীদের সার্থ সুরক্ষিত করতে হবে। সমবায় সমিতির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশেন স্কিম চালু করতে হবে। পাশাপাশি সংগঠনকে বিশেষ ভাবে নজর দিতে হবে।
সে-ই সঙ্গে সমবায় সমিতিতে যাতে আয়কর বিভাগে হস্তক্ষেপ না করে সেগুলোকে কেন্দ্রীয় সরকারকে বিশেষ ভাবে নজর দিতে হবে। উপরন্তু, সমস্ত সমবায় সমিতির নির্বাচনের ব্যায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উত্তম কুমার মন্ডল, সম্পাদক মৃত্যুঞ্জয় মিশ্র, ভগবানপুর ১ ব্লক সমবায় সেলের সভাপতি মদন পাত্র, সুশান্ত প্রধান, শঙ্কর প্রধান প্রমুখ।






