Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

বাইক দুর্ঘটনায় মৃত ১, আহত ১

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের আশঙ্কাজন ভাবে চিকিৎসাধীন বাইক আরোহীর।সোমবার রাত্রিতে রামনগর থানার মানিকাবাসান গ্রামের বাসিন্দা অর্ধেন্দু মান্না  বাইক চালিয়ে কাঁথি থেকে যাওয়ার সময় পিছাবনীর পুলের আগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ির পেছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইকসহ ছিটকে পড়ে চালক ও আরোহী।

বাইক চালকের মাথায় হেলমেট না থাকার জন্য গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্ধেন্দু মান্নার। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীর চিকিৎসা চলছে কলকাতায়।

Related News

Also Read