Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

শাস্ত্রীয় সঙ্গীতে নিবেদিত “প্রথম স্বর” -এর তত্বাধানে  ধ্রুপদী সংগীত

সোনারীতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের সভাগারে  শাস্ত্রীয় সঙ্গীতে নিবেদিত সাংস্কৃতিক সংগঠন “প্রথম স্বর”  তত্বাধানে একটি ধ্রুপদী সংগীত সন্ধ্যার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রথমে প্রখ্যাত গায়ক শ্রী বীরেন্দ্র উপাধ্যায় তাঁর শিষ্যদের নিয়ে রাগমালা পরিবেশন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলকাতার বিখ্যাত সরোদ বাদক শ্রী শুভব্রত চ্যাটার্জি সরোদে স্বরচিত বন্দিশ  রাগ কিরওয়ানি বাজিয়ে দর্শকদের মন জয় করেন। শ্রী সংগ্রাম রায়  তাকে তবলায়  সঙ্গ দেন। অনুষ্ঠানের তৃতীয় পর্বে, কলকাতার গায়ক  অয়ন রায়চৌধুরী রাগ পুরিয়া ধনেশ্রীতে বিলম্বিত একতাল এবং দুত তেন্তাল বন্দিশ উপস্থাপন করেন। তবলায় শ্রী স্বরূপ মৈত্র এবং হারমোনিয়ামে শ্রী সঞ্জয় বিশ্বাস  সঙ্গ করেন ।

অনুষ্ঠানের শেষ পর্বে সেতার ও বাঁশির দ্বৈতসঙ্গীতে  অশোক কুমার সিং বাঁশি ও সুভাষ বোস সেতার  বাদনের প্রস্তুতি দেন । শিল্পীরা  রাগ মারু বিহাগে আলাপ ও জোড় বাজিয়ে তেন্তাল বিলম্ব এবং দূত বন্ধিশ উপস্থাপন করেন।  তবলা বাদক  অভিতাভ সেন তাকে তবলায়  সঙ্গ করেন । তিন শিল্পীর পারস্পরিক সমন্বয়, সখ্যতা ও সওয়াল জবাব  দর্শকরা বেশ উপভোগ করেন। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন  সুজিত রায়।  দেবার্ঘ্য  রায়,  কার্তিক কর্মকার, অনিরুদ্ধ সেন,  বিভা মিশ্র, হরপ্রসাদ মুখার্জি, সত্যপ্রকাশ তিওয়ারি, অনিল সিং, অশোক দাস, দীপ কুমার মিত্র  অনুষ্ঠান সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।

Related News

Also Read