Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

অভয়ার বিচারের দাবিতে থিম সং “হোক লড়াই ” উদ্বোধনে করলেন সৌমেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির  ক্লাব নান্দনিকের উদ্যোগে, আর.জি.কর ঘটনার প্রতিবাদ এবং ডাক্তারি পড়ুয়া অভয়ার বিচারের দাবিতে  নাটক “দিন বদলের সময় এসেছে “এবং এই বছরের থিম সং “হোক লড়াই ” উদ্বোধনে হল। উদ্বোধন  করেন আধুনিক ক্লাবের সম্পাদক তথা কাঁথি লোকসভা কেন্দ্রের  সাংসদ  সৌমেন্দু অধিকারী ।

এই বিশেষ কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক ড. চন্দ্রশেখর মন্ডল,  শিক্ষক সোমনাথ রায়,  নবীন প্রধান, প্রভাকর চৌধুরী, রামচন্দ্র পন্ডা প্রমুখ। থিম সং এবং নাটকের মাধ্যমে প্রতিবাদে মুখর হবে সমস্ত সদস্য সদস্যবৃন্দ। শুধু তাই নয় সৌমেন্দু বাবু বলেন সাধারণ মানুষকেও এই প্রতিবাদে সামিল করার লক্ষ্য থাকবে মুখ্য।

Related News

Also Read