Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিদিকে ধন্যবাদ জ্ঞাপন  ও মানববন্ধন কর্মসূচি

সংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্য জুড়ে দিদিকে ধন্যবাদ জ্ঞাপন  ও মানববন্ধন কর্মসূচি পালিত হল। একই  সময় সারা রাজ্যের সাথে  কাঁথি  সাংগঠনিক  জেলা র কাঁথি শহরে র চারটি জায়গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
মেছেদা বাইপাস, খড়গপুর বাইপাস, সেন্ট্রালবাসস্টেন্ড ও দীঘা  বাইপাসে
প্রায় পাঁচ সহস্রাধিক  মহিলা নিয়ে কর্মসূচী পালিত হল।উপস্থিত ছিলেন কাঁথি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পিযুষ কান্তি পন্ডা,
কাথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী  রিজিয়া বিবি,  শিক্ষক নেতা ইমরান আলী,এগরা ১  ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মানষী দে  ভগবানপুর ২  ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুলেখা গিরি, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্যামলী দাস, কাউন্সিলর শ্রাবণী দে পাল, জেলা সহ-সভানেত্রী  মহামায়া গোল, চন্ডিপুর ব্লকের মহিলা নেত্রী মল্লিকা দে,কাঁথি ৩ ব্লক মহিলা নেত্রী সাবিত্রী মন্ডল
পটাশপুর ১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী নিলাম মাইতি,জেলা পরিষদের সদস্যা বৃন্দ,
কাঁথি শহরের সমস্ত ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দ
ও হাজারো হাজারো মহিলা কর্মী বৃন্দ। সোমবার  কর্মসূচির মাধ্যমে আগামী দিনের দিদির হাতকে শক্ত করার লক্ষ্যে দিদির প্রকল্পকে  এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে  অঙ্গীকারবদ্ধ হলেন সমস্ত মহিলা নেত্রী বৃন্দ।

Related News

Also Read