Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

এক অজ্ঞাত পরিচয় অসুস্থ মহিলা ট্রেন থেকে উদ্ধার

প্রদীপ কুমার সিংহ:- শনিবার সকালে বারুইপুর স্টেশনের বারুইপুর লোকাল ট্রেন থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্টেশনের জিআরপি কর্মীরা ও ট্রেন প্যাসেঞ্জাররা। শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ বারুইপুর স্টেশনে একটি বারইপুর লোকাল দাঁড়িয়ে থাকে। ওই ট্রেনের মধ্যে একটি অজ্ঞাত পরিচয় মহিলা অসুস্থ অবস্থায় পড়েছিল।

তাকে দেখে জিআরপি কর্মী ও রেল যাত্রীরা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে।ওই মহিলার নাম,ঠিকানা কিছু জানা যায়নি। এক রেল যাত্রী বলেন শনিবার সকালে বাড়িপুর স্টেশনে সাড়ে ছটা নাগাদ একটি লোকাল দাঁড়িয়ে ছিল তাতে অচৈতন্য অবস্থায় এক অজ্ঞাত পরিচয় বয়স্কা মহিলা অচৈতন্য অবস্থায়  পড়ে থাকতে দেখে। তারা তাকে তুলে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘন্টা দুয়েক চিকিৎসা করার পর ওই বয়সটা মহিলার একটু জ্ঞান আসে। মহিলা বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Related News

Also Read