Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

সরকারী অর্থ তছরূপ -এর অভিযোগে স্কুলে গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের  সুকাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চমাধ‍্যমিক বিদ‍্যালয়ের স্কুলে গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো অভিভাবক ও গ্রামবাসীদের। আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকা মিলে বিদ্যালয়ের সরকারী অর্থ তছরূপ করছে। তাদের আরো অভিযোগ এই বিষয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোন লাভ হয়নি । তাই বিদ্যালয়ে দুর্নীতি রুখতে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে।

বিদ্যালয়ের গেটে বিক্ষোভের খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।স্থানীয়দের দাবি  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ ।

গ্রামপ্রধান আন্দোলনকারী অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। জানা গেছে অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধুবাগ। তারপরেই গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয়।

Related News

Also Read