Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করল লায়ন্স ক্লাব অফ কন্টাই

লায়ন্স ক্লাব অফ কন্টাই আজ কাঁথির জাতীয় বিদ্যালয় এবং রাখাল চন্দ্র বিদ্যাপীঠে দুটি স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করল।
এই মেশিনে ৫ টাকা দিলেই
এ টি এম মেশিনের মত একটি উচ্চ গুনমানের স্যানেটারি ন্যাপকিন পাওয়া যাবে। আপাতত বিনামূল্যে ৬ শত ন্যাপকিন প্রতিটি বিদ্যালয়েতে মেশিন গুলিতে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

মেশিন দুটি উদ্বোধন করেন ক্লাবের সভাপতি লায়ন শান্তনু গিরি । উচ্চ গুনমানের স্যানেটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে ছাত্রী এবং শিক্ষিকাদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন ডা: নন্দিতা পট্টনায়ক এবং ডা: অনুতোষ পট্টনায়ক। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অশোক কুমার সাহু,সহ সভাপতি তরুণ মহাপাত্র প্রমূখ।

Related News

Also Read