আর জি কর হাসপাতালে ডাক্তারী ছাত্রী খুন ও ধর্ষণে দোষীদের কঠোর শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় বাজকুলে অনুষ্ঠিত হল মৌণ মোমবাতি মিছিল। মিছিলে অংশ নেন বাজকুল লায়ন্স ক্লাব, বাজকুল মণীযী চর্চা কেন্দ্র,কাখুরিয়াবাড়ী কিশলয় সংঘ, বাজকুল ভ্রাতৃবৃন্দ সংঘের সদস্য ও সদস্যা বৃন্দ। এছাড়া মিছিলে অংশ নেয় মা বাশুলী কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও এলাকার শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ।
শতাধিক অংশগ্রহণকারী এই মিছিল বাজকুল ও তেঠীবাড়ী এলাকা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন লায়ন্স ক্লাবের কর্মকর্তা স্বদেশ রঞ্জন প্রামানিক, স্বরাজ করন, প্রদীপ প্রধান। মণীষী চর্চা কেন্দ্রের পক্ষ থেকে নেতৃত্ব দেন জীবন কৃষ্ণ দাস, অশোক কুমার বর্মণ, রমেশ চন্দ্র গায়েন,সুশান্ত জানা, নারায়ণ চন্দ্র বেরা, ভবানী প্রসাদ মাইতি, মলয় কৃষ্ণ পাহাড়ী,মনোজ মাইতি। নেতৃত্ব দেন কিশলয় সংঘের সম্পাদক সহসংশু দাস,ভ্রাতৃবৃন্দ সংঘের ননীগোপাল দাস, কোচিং সেন্টারের উত্তম খাঁড়া প্রথুখ।






