Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

ন্যাশনাল স্পোর্টস ডে পালন করল দেশপ্রাণ মহাবিদ্যালয়

বৃহস্পতিবার কাঁথি ৩ ব্লকের দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করল কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট।

এদিন সকাল আটটার সময় খেলাধুলার মাধ্যমে এবং যোগাসনের মাধ্যমে খেলা দিবসকে পালন করা হয়।

স্পোর্টস এর পতাকা তোলেন করেন কলেজের অধ্যক্ষ সু বিকাশ জানা। উপস্থিত ছিলেন শারীর শিক্ষার অধ্যাপক তপন পাত্র ও অর্ণব ত্রিপাঠি । বীরেন্দ্রনাথ শাসমলে আবক্ষ মূর্তিতে মাল্যদান করে প্রভাত ফেরি হয় কলেজের  গেট থেকে  দূরমুঠ বাসস্ট্যান্ড হয়ে কলেজ গেটে প্রভাত ফেরি শেষ হয়। এরপরে মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন পালন করা হয় এবং স্মরণীয়  বক্তব্য দেওয়া হয়। ছাত্র সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিমাই দাস, অনুরাগ গিরি, অসীম মন্ডল, সুপ্রীতি দে , ওয়াহিদা ইয়াসমিন, জগদীশ কান্ডার প্রমুখ।

Related News

Also Read