Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

আবিষ্কার থিয়েটার গ্রুপের নবতম প্রযোজনা  ‘হিপ্পোলিটাস’

ইন্দ্রজিৎ আইচ :- সাউথ গড়িয়া আবিষ্কার থিয়েটার
গ্রুপ আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার উত্তরপাড়া গন ভবনে মঞ্চস্থ করতে চলেছে এক অসাধারণ ঐতিহাসিক নাটক ” হিপ্পোলিটাস “।
প্রাচীন গ্রীক ট্যাজেডি রচয়িতা ইউরিপিদেস – এর ৪২৮ খ্রিস্টপূর্বাব্দে অভিনীত পুরস্কারপ্রাপ্ত নাটক ছিলো ‘হিপ্পোলিটাস’। সেই গ্রীক নাটকটিকে এবার মঞ্চে আনছে সাউথ গরিয়া ‘আবিষ্কার’থিয়েটার গ্রুপ।সেই সময় নারীর অপূর্ণ যৌনবাসনা ও অবৈধ প্রেমের কাহিনীকে ভিত্তি করে এই নাটকটি রচিত হয়েছিল। সমুদ্র উপকূলবর্তী  ত্রয়েজেন নগরীর রাজা থেসেউসের বীর পুত্র চিরকুমার ব্রতধারী ‘হিপ্পোলিটাস’ ছিলেন শিকারি দেবী আরতেমিসের পরম ভক্ত।এখন থেকেই কাহিনীর সুত্রপাত। একদিকে আরতেমিস আর অন্যদিকে আফ্রোদিতে দুই দেবীর প্রাতিষ্ঠানিক লড়াই এর ফলশ্রুতি এই নাটকের উপজিব্য। নাটকটিতে অভিনয় করছেন সিদ্ধার্ত চক্রবর্তী, পৃতা মজুমদার, মৌমিতা অধিকারী, হরপ্রসাদ চক্রবর্তী, কৌমুদী ব্যানার্জী,আঁখি মেহেক, স্বাগতা সেন, সোমা চক্রবর্তী প্রমুখ। নাটকটিকে বঙ্গানুবাদ করেছেন নিরুপ মিত্র,নাটকটির আলো করছেন বাবলু সরকার, পোষাক – দেবব্রত দাস,অঙ্গবিন্যাস -কাজল শম্ভু, আবহ করেছেন অয়ন কর্মকার, মেকাপ অয়ন ঘোষ,নাটকটির সম্পাদনা, মঞ্চ পরিকল্পনা, ও নির্দেশনা -প্রিয়ব্রত চট্টোপাধ্যায়,নাটকটির প্রথম অভিনয় আগামী ৩  সেপ্টেম্বর  মঙ্গলবার সাড়ে ছটায় । উত্তরপাড়া গণভবনে।

Related News